অনলাইন ডেস্ক : বগুড়ার শিবগঞ্জে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জমির উদ্দিন (৪৫) নামে এক চালক নিহত হয়েছেন। শনিবার রাত আড়াইটার দিকে শিবগঞ্জ উপজেলার হরিপুর চককানু বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত জমির উদ্দিন ঝিনাইদহ জেলার জাড়গ্রামের মৃত ছাত্তার শিকদারের ছেলে। তিনি বালুবোঝাই একটি ট্রাকের চালক ছিলেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, মোকামতলা-জয়পুরহাট সড়কের হরিপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা মুরগির খাবার বোঝাই একটি ট্রাকের সঙ্গে বালুবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বালুবোঝাই ট্রাকটির চালক জমির উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।
ওসি আরো জানান, কবলিত দু’টি ট্রাক জব্দ করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Facebook Comments Box





মন্তব্য করুন