শনিবার, ৭ নভেম্বর ২০২৬

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

অনলাইন ডেস্ক : জেলার কালিয়া উপজেলায় আজ ট্রলির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে আজিজুর রহমান (৩০) নামে একব্যক্তি নিহত হয়েছেন।

আজ সোমবার দুপুরে কালিয়া উপজেলার নড়াগাতি থানার জয়নগরের ইটভাটা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজুর রহমান জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থানাধীনন পানিপাড়া গ্রামের ইবাদত মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে সৌদি আরব প্রবাসী আজিজুর রহমান মোটরসাইকেল যোগে উপজেলার নড়াগাতি থানাধীন কামশিয়া গ্রামের শ্বশুর বাড়ি থেকে নিজের বাড়ি পানিপাড়ায় ফেরার পথে জয়নগর ইটভাটার কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে আজিজুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।

সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান জানান, আইনি প্রক্রিয়া শেষে নিহত আজিজুর রহমানের মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক ট্রলিটি জব্দ করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box