শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫

মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৫

অনলাইন ডেস্ক: মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়েছে থানা পুলিশ। এ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত অন্তত ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণে মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযানে পেশাদার মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত অন্তত ৩৫ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—পলাশ (২৮), হৃদয় আলী রাজ (২৫), নাদিম (৩০), শাহাদাত (২৩), তছির (২৫), সুজন ওরফে বুদু (১৯), রাকিব মোল্লা (২৫), তারিখ ইসলাম (২৮), ইমন (২২), আল আমিন (৪৬), ইলিয়াস (২৯), আরাফাত (২০), সাজ্জাদ (৩৪), মিলন (২৮), আব্দুল আলিম (২৮), শুভ (১৯), শাহিন (২০), আছিক ওরফে রিপন (২০), ইমতিয়াজ মোল্লা ইমু (২৮), রাকিব (২০), ফরিদ (৩০), নাজিম (৩১), রায়হাম (২২), শাহিন (১৮), রাশেদ (১৮), রাকিব (২১), মোজাহিদ (২১),কাশেম (১৯), রায়হান (৩০), ইমন (১৮), রবি আওয়াল (১৮), খায়রুল (২৯), ইসারাফিল (২০), সজিব (৩০) এবং রাকিব (১৮)।

মোহাম্মদপুর থানা সূত্র জানিয়েছে, অভিযানকালে তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ও ৩৭ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে পেশাদার মাদক কারবারি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
ট্যাগ:Janomukti Barta

মন্তব্য করুন

Facebook Comments Box