
স্টাফ রিপোর্টার: চাঁদপুর সদর থানা বিএনপির নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রামপুর ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক শাহাদাত হোসেন রানা।
শনিবার ১৩ সেপ্টেম্বর শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “চাঁদপুর সদর থানা বিএনপির নবগঠিত কমিটি দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করবে বলে আমি বিশ্বাস করি। দলের তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সকল নেতাকর্মী যদি ঐক্যবদ্ধভাবে কাজ করেন, তবে সামনে বিএনপি আরও শক্তিশালী ও জনবান্ধব রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে। আমি নতুন কমিটির সভাপতি শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী ঢালী সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, নবগঠিত কমিটির নেতৃত্বে তৃণমূলের নেতাকর্মীরা নতুন উদ্দীপনা ও উৎসাহে দলীয় কর্মকাণ্ডে অংশ নেবেন। সংগঠনকে এগিয়ে নিতে প্রত্যেকের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীল মনোভাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
শাহাদাত হোসেন রানা নতুন কমিটির সফলতা কামনা করেন এবং দলের সব স্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনের শক্তি বৃদ্ধির জন্য আহ্বান জানান।





মন্তব্য করুন