
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে টিসিবি পণ্য ক্রয়-বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৩ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী শেখ ফরিদ আহমেদ মানিক। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে তিনি আকস্মিকভাবে সদর উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ইউনিয়ন পরিষদে আসেন।
পরিষদে এসে তিনি কার্যক্রম ঘুরে ঘুরে দেখেন এবং বিক্রয় ডিলার, ক্রেতা ও ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি ক্রয়-বিক্রয় প্রক্রিয়ায় কোনো অনিয়ম হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে ক্রেতা ও কর্মকর্তাদের কাছে জানতে চান। তবে কারও কাছ থেকেই কোনো অভিযোগ পাওয়া যায়নি। পরে তিনি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শন শেষে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এমএ কুদ্দুস আখন্দ রোকন, ইউপি সদস্য ও পরিষদ সংশ্লিষ্ট কর্মকর্তারা শেখ ফরিদ আহমেদ মানিক এবং সফরসঙ্গীদের অভিনন্দন জানান।
এ সময় জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহাজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আকতার হোসেন সাগর, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজি, ইউপি সদস্য কবির হোসেন রনি, ইব্রাহিম তালুকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্য ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়সাল আবেদীনের সার্বিক সহযোগিতায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখেন। এ বছর মোট ৯২১ জন সচল নিবন্ধিত কার্ডধারী এ কার্যক্রমের মাধ্যমে টিসিবি পণ্য কেনার সুযোগ পেয়েছেন।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত