শনিবার, ৭ নভেম্বর ২০২৬

মগবাজারে ‘নবীন’ পাঞ্জাবি শোরুম বিতর্ক: হাতিরঝিল থানা ওসি ক্লোজড

তদন্ত কমিটি গঠনরাজধানীর মগবাজারের বিশাল সেন্টারে অবস্থিত ‘নবীন’ ফ্যাশনের পাঞ্জাবি শোরুমে শুক্রবার (২০ মার্চ) বিক্রির অফারকে কেন্দ্র করে মার্কেট কমিটি ও শোরুম কর্তৃপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এই ঘটনায় পুলিশ কর্মকর্তাদের সম্পৃক্ততা আছে কি না তা খতিয়ে দেখার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) একটি তদন্ত কমিটি গঠন করেছে।ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বুধবার (২৫ মার্চ) এক বিজ্ঞপ্তিতে জানান, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা ক্লোজড করা হয়েছে। এছাড়া এক সহকারী উপপরিদর্শক (এএসআই) রাজারবাগ পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।ডিএমপি জানিয়েছে, গঠিত তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।হাইলাইটস:মগবাজারের বিশাল সেন্টারে পাঞ্জাবি বিক্রির বিতর্কহাতিরঝিল থানার ওসি ক্লোজডতদন্ত কমিটি গঠনপরবর্তী ব্যবস্থা কমিটির সুপারিশের ভিত্তিতে

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box