শনিবার, ৭ নভেম্বর ২০২৬

বুরুন্ডির সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ: নিহত ১৩, আহত ৫৭

আন্তর্জাতিক। বুরুন্ডির মুসাগা এলাকায় অবস্থিত সামরিক ঘাঁটির গোলাবারুদের ডিপোতে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সামরিক সূত্রের খবর, মঙ্গলবার এই দুর্ঘটনার প্রধান কারণ ছিল বৈদ্যুতিক শর্ট সার্কিট।ঘটনায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন এবং ৫৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে তিনজন সেনা রয়েছেন। নিহতদের সবাই বেসামরিক নাগরিক।বিস্ফোরণের পর এলাকায় ব্যাপক ধোঁয়া ও অগ্নিকাণ্ড দেখা দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ আহতদের হাসপাতালে পাঠানোর পাশাপাশি ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করেছে।উল্লেখ্য, বুরুন্ডির ন্যাশনাল ডিফেন্স ফোর্সের এই ডিপোতে গোলাবারুদের সঞ্চয় সাধারণত কঠোর নিরাপত্তার মধ্যে রাখা হয়। কিন্তু বৈদ্যুতিক সমস্যা রোধে যথাযথ ব্যবস্থা নেয়ার অভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box