শনিবার, ৭ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি আলোচনায় আমাকে ডাকা হয়নি: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক:

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক আইন উপদেষ্টা অধ্যাপক Asif Nazrul বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে যেসব চুক্তি নিয়ে আলোচনা হয়েছে, সেখানে তাকে কখনো ডাকা হয়নি। তার ভাষায়, এসব বিষয় তার দায়িত্বের আওতায় পড়ত না।সম্প্রতি BBC Bangla-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, সরকারের ভেতরে বিভিন্ন বিষয়ে আলাদা আলাদা উপদেষ্টাদের নিয়ে বৈঠক করতেন প্রধান উপদেষ্টা Muhammad Yunus।আসিফ নজরুল বলেন, “ইকোনমিক, ব্যাংকিং কিংবা এনবিআর সংক্রান্ত যে আলোচনা হয়েছে, সেখানে আমাকে ডাকা হয়নি। স্যার কয়েকজন সংশ্লিষ্ট উপদেষ্টাকে নিয়ে সেসব বিষয়ে বসতেন। আর লিগ্যাল বা আইনগত বিষয়ে আমাকে ডাকা হতো। পাশাপাশি রাজনৈতিক ও সংস্কারসংক্রান্ত আলোচনাতেও আমি যুক্ত ছিলাম।”সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, অন্তর্বর্তীকালীন সরকারের দেড় বছরের সময়ে সরকারের ভেতরে আরেকটি ‘সরকার’ বা তথাকথিত ‘কিচেন কেবিনেট’ ছিল—এমন অভিযোগ রয়েছে, যার সদস্য হিসেবেও তার নাম এসেছে।এ প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, “বাংলাদেশের ইতিহাসে কোন সরকারের আমলে কিচেন কেবিনেট ছিল না?” তিনি জানান, প্রায় সব সরকারের ক্ষেত্রেই অনানুষ্ঠানিকভাবে কিছু ঘনিষ্ঠ উপদেষ্টার সমন্বয়ে এমন একটি পরামর্শক গোষ্ঠী থাকে।তিনি আরও বলেন, “কেউ না কেউ কোনোভাবে কিচেন কেবিনেটের অংশ ছিল। আবার দু-একজন হয়তো ছিল না। যারা কোনো বিষয়ে ততটা গুরুত্বপূর্ণ ছিল না, তাদের হয়তো সেখানে রাখা হয়নি।”সাবেক এই আইন উপদেষ্টা জানান, সরকারের গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্ট ব্যক্তিদেরই আলোচনায় ডাকা হতো।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box