
স্টাফ রিপোর্টার:
জাতীয় সংসদের সাবেক স্পিকার Shirin Sharmin Chaudhury-কে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডে অবস্থিত নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।তবে ঠিক কোন মামলায় বা কী অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে—সে বিষয়ে এখনো পর্যন্ত ডিবির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।ডিবির সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলমান রয়েছে এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত