শনিবার, ৭ নভেম্বর ২০২৬

চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ডা. শেখ মহসিন অসুস্থ, হাসপাতালে ভর্তি — সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা

স্টাফ রিপোর্টার:

চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি এবং অনলাইন নিউজ পোর্টাল বিডি কারেন্ট নিউজ টোয়েন্টিফোর ডটকম–এর প্রকাশক ও সম্পাদক ডা. শেখ মহসিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার অসুস্থতার খবরে সাংবাদিক মহলসহ পরিচিতজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।জানা যায়, গত ১০ এপ্রিল (শুক্রবার) হঠাৎ করে তিনি বুকে তীব্র ব্যথা অনুভব করলে পরিবারের সদস্য ও সহকর্মীরা দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাৎক্ষণিকভাবে তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করেন। পরে তার শারীরিক অবস্থা বিবেচনা করে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া শুরু করা হয়।বর্তমানে তিনি চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার কার্ডিওলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করছেন বলে জানা গেছে।ডা. শেখ মহসিনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে তাকে দেখতে হাসপাতালে ছুটে যান বিভিন্ন গণমাধ্যমকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও তার শুভাকাঙ্ক্ষীরা। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন দৈনিক চাঁদপুর সময়–এর প্রকাশক মোহাম্মদ এরশাদ খান, চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আশিক খান, বিডি কারেন্ট নিউজ টোয়েন্টিফোর ডটকমের নির্বাহী সম্পাদক মো. মহসিন সরদার, বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাসেম গাজী, বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ মানিকসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।এ সময় তারা ডা. শেখ মহসিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তার চিকিৎসা সংক্রান্ত বিষয়েও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।উল্লেখ্য, ডা. শেখ মহসিন দীর্ঘদিন ধরে চাঁদপুরে সাংবাদিকতা ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি হিসেবে তিনি স্থানীয় সাংবাদিকদের সংগঠিত করতে এবং অনলাইন গণমাধ্যমের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।এদিকে তার অসুস্থতার খবর পেয়ে পরিবারের সদস্যরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দেশ-বিদেশে অবস্থানরত তার শুভাকাঙ্ক্ষী, সহকর্মী ও পরিচিতজনদের কাছে তার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box