শনিবার, ৭ নভেম্বর ২০২৬

পুনরায় হামলার সুযোগ রেখে যুদ্ধবিরতি নয়: ইরান

যুক্তরাষ্ট্রের সঙ্গে আসন্ন আলোচনা ঘিরে যুদ্ধবিরতি ইস্যুতে কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করেছে ইরান। দেশটির রাজনৈতিক বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী মাজিদ তাখত রাভানচি জানিয়েছেন, এমন কোনো যুদ্ধবিরতি তারা মেনে নেবে না যা প্রতিপক্ষকে পুনরায় শক্তি সঞ্চয় করে হামলার সুযোগ করে দেয়।আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানে বিদেশি রাষ্ট্রদূত ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে রাভানচি এ মন্তব্য করেন। তিনি জানান, সম্ভাব্য আলোচনার ভিত্তি হিসেবে ইরানের প্রস্তাবিত ১০ দফা পরিকল্পনা নিয়ে নীতিগতভাবে আলোচনা এগিয়েছে।রাভানচি বলেন, ইরান সবসময় কূটনীতি ও সংলাপকে গুরুত্ব দেয়। তবে এমন কোনো আলোচনা তারা গ্রহণ করবে না, যা ভুল তথ্যের ওপর ভিত্তি করে প্রতারণামূলকভাবে পরিচালিত হয় এবং ভবিষ্যতে সামরিক আগ্রাসনের পথ তৈরি করে।তিনি আরও বলেন, আগ্রাসী পক্ষকে পুনরায় অস্ত্রসজ্জিত হয়ে হামলার সুযোগ করে দেয়—এমন কোনো যুদ্ধবিরতি ইরান চায় না। এ বিষয়ে মিত্র দেশগুলোকেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।এদিকে ইসলামাবাদে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান সম্ভাব্য আলোচনা ঘিরে আন্তর্জাতিক মহলে কৌতূহল ও উদ্বেগ দুটোই বাড়ছে। বিশ্লেষকদের মতে, এই আলোচনার ফলাফল মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box