
লেবাননে ইসরাইলের সাম্প্রতিক হামলায় গভীর উদ্বেগ ও বিস্ময় প্রকাশ করেছে আয়ারল্যান্ড। দেশটির পররাষ্ট্রমন্ত্রী হেলেন ম্যাকএনটি হামলার তীব্র নিন্দা জানিয়ে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমাতে যুদ্ধবিরতি দীর্ঘায়নের আহ্বান জানিয়েছেন।আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির দিনেই ইসরাইল লেবাননে ব্যাপক হামলা চালায়। এতে অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন এবং বহু বেসামরিক মানুষ আহত হয়েছেন বলে জানা গেছে।লেবাননের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ রাজ্জির সঙ্গে টেলিফোনে কথা বলার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আয়ারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “লেবাননজুড়ে ইসরাইলের নৃশংস হামলায় আমি স্তম্ভিত। এতে দুই শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছে।”তিনি আরও বলেন, এ ধরনের হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য এবং অবিলম্বে তা বন্ধ করতে হবে। একই সঙ্গে লেবাননসহ সংশ্লিষ্ট সব পক্ষকে যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান তিনি।হেলেন ম্যাকএনটি আরও উল্লেখ করেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমাতে এবং বেসামরিক মানুষের জীবন রক্ষায় চলমান যুদ্ধবিরতি আরও দীর্ঘায়িত করা জরুরি। আয়ারল্যান্ড আশা করছে, সংশ্লিষ্ট পক্ষগুলো কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার পথে এগিয়ে আসবে।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত