
স্টাফ রিপোর্টার:জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক Nahid Islam বলেছেন, দেশের স্বার্থে এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষায় আবারও আন্দোলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তিনি বলেন, এটি কোনো দল বা জোটের বিষয় নয়; বরং বাংলাদেশকে রক্ষা করার একটি সম্মিলিত উদ্যোগ।রোববার (১২ এপ্রিল) রাজধানীর Institution of Diploma Engineers Bangladesh (আইডিইবি) মিলনায়তনে জুলাইয়ের শহীদ পরিবার ও যোদ্ধাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।নাহিদ ইসলাম বলেন, “আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। জুলাইয়ের শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেই লক্ষ্যেই আমাদের এই প্রস্তুতি। দেশের মানুষকে রক্ষা করা এবং জুলাই গণঅভ্যুত্থানের অর্জন ধরে রাখাই এখন প্রধান দায়িত্ব।”তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সব ক্ষেত্রে শহীদ পরিবার ও আন্দোলনের যোদ্ধাদের পাশে পুরোপুরি দাঁড়ানো সম্ভব না হলেও তাদের সহযোগিতায় সর্বোচ্চ চেষ্টা করা হয়েছিল। বর্তমান সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বিভিন্ন বক্তব্য দিলেও বাস্তবে তাদের জন্য কী পদক্ষেপ নেওয়া হচ্ছে, তা জনগণ দেখতে চায় বলেও মন্তব্য করেন তিনি।বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় গঠিত জুলাই অধিদপ্তর ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কিছু উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করছে। তবে অনেক ক্ষেত্রেই তাদের কার্যক্রমে অনীহা লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন।সভায় উপস্থিত শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনের অংশগ্রহণকারীদের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, “আপনারা রাজপথের আন্দোলনে অনেক ত্যাগ স্বীকার করেছেন। কেউ সন্তান হারিয়েছেন, কেউ হাত বা পা হারিয়েছেন। এবার আপনারা সামনে থাকবেন না; বরং আমরা যারা নেতৃত্বে আছি, তারাই সামনের সারিতে থাকব।”তিনি আরও বলেন, “রাজপথে যদি গুলি আসে, সেটি আগে আমাদের বুকেই লাগবে। আপনারা শুধু আমাদের সহযোগিতা ও দোয়া করবেন। ইনশাআল্লাহ, নতুন বাংলাদেশ ও প্রয়োজনীয় সংস্কার প্রতিষ্ঠা করা সম্ভব হবে।”নাহিদ ইসলাম বলেন, দেশের স্বার্থবিরোধী যে কোনো শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলা হবে। “শুধু কোনো একটি দল নয়, যে শক্তিই দেশের বিরুদ্ধে অবস্থান নেবে—তা দেশীয় হোক বা বৈদেশিক—সবাইকে পরাজিত করা হবে,” যোগ করেন তিনি।তিনি আরও বলেন, সভায় উপস্থিত অনেকেই কথা বলার সুযোগ না পেলেও তাদের বক্তব্য ও অনুভূতি নেতৃত্বের কাছে স্পষ্ট হয়েছে। “আমরা আবারও ঐক্যবদ্ধ আছি এবং প্রয়োজনে রাজপথে নামতে প্রস্তুত,” বলেন তিনি।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত