শনিবার, ৭ নভেম্বর ২০২৬

রংপুরে এএসআই পিয়ারুল ইসলাম হত্যা: আসামি পলাশের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক:রংপুরে আলোচিত পুলিশ কর্মকর্তা এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় প্রধান আসামি পারভেজ রহমান পলাশ (২৬)-কে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং পৃথক ধারায় আরও ৫ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এই রায় ঘোষণা করেন।মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভেজ রহমান পলাশ রংপুরের হারাগাছ থানার বাহারকাছনা এলাকার তেলিপাড়া গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলামের ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় দায়িত্ব পালনকালে হারাগাছ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) পিয়ারুল ইসলামের ওপর ছুরি নিয়ে হামলা চালায় পলাশ। এতে গুরুতর আহত হন ওই পুলিশ কর্মকর্তা। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে প্রধান আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেপ্তার করা হয়।মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় মোট ১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপনের পর আদালত এ রায় প্রদান করেন।রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন।রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এ এস এম মাহামুদুল করিম লিটন জানান, রাষ্ট্রপক্ষ আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। তাই আদালত তাকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন।আইনজীবীদের মতে, এই রায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি দৃষ্টান্ত হিসেবে কাজ করবে এবং অপরাধ দমনে কঠোর বার্তা দেবে।প্রসঙ্গত, দায়িত্ব পালনকালে এএসআই পিয়ারুল ইসলামের হত্যাকাণ্ডটি দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের এই রায়ের মাধ্যমে মামলাটির নিষ্পত্তি হলো।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box