শনিবার, ৭ নভেম্বর ২০২৬

‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি:

কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার লক্ষ্যে ‘কৃষক কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী Tarique Rahman। মঙ্গলবার (পহেলা বৈশাখ) বেলা সোয়া ১২টার দিকে শহীদ মারুফ স্টেডিয়াম-এ আয়োজিত অনুষ্ঠানে সদর উপজেলার কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দিয়ে তিনি এ কর্মসূচির সূচনা করেন।উদ্বোধনের মাধ্যমে প্রণোদনার অর্থ সরাসরি কৃষকদের কাছে পৌঁছে দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সরকারের দাবি, এই উদ্যোগের ফলে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকরা সরাসরি আর্থিক সহায়তা পাবেন এবং কৃষি উৎপাদনে নতুন গতি আসবে।প্রধানমন্ত্রীর এ সফরে তার উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব Ruhul Kabir Rizvi উপস্থিত ছিলেন। সফরসূচির অংশ হিসেবে প্রধানমন্ত্রী Maulana Abdul Hamid Khan Bhashani-এর মাজার জিয়ারত করবেন বলেও জানা গেছে।সরকারি সূত্রে জানা যায়, কৃষক কার্ড বিএনপির উল্লেখযোগ্য নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর একটি। এর আগে প্রতিশ্রুতি অনুযায়ী ‘ফ্যামিলি কার্ড’, ‘ক্রীড়া কার্ড’ এবং খালখনন কর্মসূচিও চালু করেছে সরকার।কৃষিমন্ত্রী Amin Ur Rashid জানিয়েছেন, প্রাথমিকভাবে দেশের ১১টি কৃষি ব্লকে এই কর্মসূচির প্রাক-পাইলটিং কার্যক্রম চালু করা হচ্ছে। এতে ২০ হাজার ৬৭১ জন ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষক কৃষক কার্ড পাবেন। এই কার্ডের মাধ্যমে প্রত্যেক কৃষক বছরে ২ হাজার ৫০০ টাকা করে নগদ সহায়তা পাবেন।সরকারের আশা, কৃষক কার্ড কর্মসূচি কৃষকদের আর্থিক সুরক্ষা জোরদার করার পাশাপাশি কৃষিখাতে উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে ভূমিকা রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box