
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও একটি বিশাল ইরানি তেলবাহী জাহাজ প্রকাশ্যেই নিজের লোকেশন ট্র্যাকার চালু রেখে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। প্রায় ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল বহনে সক্ষম ওই জাহাজটি নিরাপদে ইরানের উপকূলে পৌঁছেছে বলে জানিয়েছে মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল।বুধবার (১৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের কনস্যুলেট জানায়, কোনো ধরনের গোপনীয়তা ছাড়াই জাহাজটি আন্তর্জাতিক জলসীমা পার হয়েছে এবং পুরো সময় জুড়েই এর লোকেশন ট্র্যাকিং ব্যবস্থা সচল ছিল।সম্প্রতি ইরানের বন্দর থেকে ছেড়ে আসা বা সেদিকে যাত্রা করা যেকোনো জাহাজের ওপর অবরোধ আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র সরকার। ওয়াশিংটনের পক্ষ থেকে বলা হয়েছিল, ইরানকে শুল্ক বা অর্থ প্রদানকারী যেকোনো জাহাজকে মাঝপথেই আটকে দেওয়া হবে।তবে এই ঘটনার মাধ্যমে সেই অবরোধকে চ্যালেঞ্জ করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে, ইরানি বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ পুরোপুরি কার্যকর রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, ইরানের অর্থনীতির প্রায় ৯০ শতাংশ আন্তর্জাতিক সমুদ্রবাণিজ্যের ওপর নির্ভরশীল এবং অবরোধ শুরুর ৩৬ ঘণ্টারও কম সময়ের মধ্যে সমুদ্রপথে ইরানের ভেতরে ও বাইরে প্রায় সব অর্থনৈতিক বাণিজ্য কার্যত বন্ধ হয়ে গেছে।তথ্যসূত্র: এনডিটিভি
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত