শনিবার, ৭ নভেম্বর ২০২৬

৩৫ ‘গাদ্দারকে’ ধরে ফেলেছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক।

দেশজুড়ে অভিযান চালিয়ে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ–এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করার দাবি করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়।ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা–তে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, দেশের মোট ছয়টি প্রদেশে অভিযান চালিয়ে এসব ব্যক্তিকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে শুধু মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তিতে জড়িত ব্যক্তিরাই নয়, বরং অস্ত্র পাচারকারী এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্যরাও রয়েছে বলে মন্ত্রণালয় দাবি করেছে।ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করার লক্ষ্যে এই গোষ্ঠীগুলো সক্রিয় ছিল। তবে আটক ব্যক্তিদের পরিচয় বা তাদের সুনির্দিষ্ট লক্ষ্য সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য এখনও প্রকাশ করা হয়নি।সম্প্রতি মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই গণগ্রেপ্তারের ঘটনাটি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগের সৃষ্টি করেছে।সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box