শনিবার, ৭ নভেম্বর ২০২৬

দুর্নীতি মামলায় সাবেক মেয়র রমজান আলী কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি:

দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা দুর্নীতির মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি রমজান আলীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।বৃহস্পতিবার (১৭ এপ্রিল) মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান তার জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের দায়ের করা দুটি মামলায় পূর্বে উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন রমজান আলী। তবে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর তিনি আদালতে আত্মসমর্পণ করেন। এ সময় তার জামিন আবেদন শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।মামলার বিবরণ অনুযায়ী, ২০০৭ সালের মে মাসে তৎকালীন জেলা দুদকের সহকারী পরিচালক মো. আব্দুল মাজেদ মানিকগঞ্জ পৌরসভার প্রায় ৩ লাখ ২৫ হাজার ৩৩০ টাকা আত্মসাতের অভিযোগে রমজান আলী এবং মেসার্স মহুয়া কনস্ট্রাকশনের স্বত্বাধিকারী আমিরুল ইসলাম মট্টুর বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এছাড়াও ২০০৯ সালে তার বিরুদ্ধে আরও একটি দুর্নীতির মামলা দায়ের করা হয়।উক্ত মামলাগুলো দণ্ডবিধির ৪২০, ৪০৬ ও ১০৯ ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দায়ের করা হয়েছে।প্রসঙ্গত, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর আদালতে আত্মসমর্পণ করায় আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box