মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি (নরসিংদী):
নরসিংদীর পলাশ উপজেলায় এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে হাফিজুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) ভোরে উপজেলার সানের বাড়ী গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।গ্রেফতারকৃত হাফিজুর রহমান আতসীপাড়া গ্রামের আব্দুস সাক্তারের ছেলে।পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় ভুক্তভোগী কিশোরী একই গ্রামের একটি স্থান থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান শুরু করে।পরবর্তীতে পলাশ থানায় দায়ের করা মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্ত হাফিজুর রহমানকে গ্রেফতার করা হয়।পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম জানান, প্রাথমিক তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত অপর আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।





মন্তব্য করুন