সুনামগঞ্জের দিরাই উপজেলায় জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে টানা দুই দিন বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের দিরাই উপজেলার আবাসিক প্রকৌশলীর কার্যালয় থেকে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য শুক্রবার ও শনিবার (২৪ ও ২৫ এপ্রিল) প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। দুই দিনে মোট ১৮ ঘণ্টা এলাকাবাসী বিদ্যুৎহীন অবস্থায় থাকবেন।তবে কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে বলে জানানো হয়েছে।সাময়িক এ অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং দিরাই উপজেলার গ্রাহকদের ধৈর্য ধারণের অনুরোধ জানানো হয়েছে।
Facebook Comments Box





মন্তব্য করুন