স্টাফ রিপোর্টার: মানহানির এক মামলায় হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতের এমপি মুফতি আমির হামজা।
সোমবার বিচারপতি জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সাদ্দাম হোসেন।
আইনজীবী জানান, মামলার তদন্ত প্রতিবেদন না হওয়া পর্যন্ত বা ৮ সপ্তাহের জন্য এ জামিন বহাল থাকবে। এর মধ্যে তিনি সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করবেন।
উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে মানহানিকর মন্তব্যের অভিযোগে দায়ের করা মামলায় এর আগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। মামলাটি করেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
Facebook Comments Box





মন্তব্য করুন