শনিবার, ৭ নভেম্বর ২০২৬

বিএনপির নারী এমপি প্রার্থী বিদেশি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের পরিচালক

বিএনপির নারী এমপি প্রার্থী বিদেশি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের পরিচালক

স্টাফ রিপোর্টার: সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী আন্না মিনজের প্রার্থিতা ঘিরে আইনি প্রশ্ন উঠেছে। ব্র্যাক ইন্টারন্যাশনালের সিনিয়র ডিরেক্টর অব প্রোগ্রামস পদে থেকে নির্বাচনে অংশ নেওয়ায় বিষয়টি আলোচনায় এসেছে। তবে নির্বাচন কমিশন তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, বিদেশি অনুদানপ্রাপ্ত প্রতিষ্ঠানের নির্বাহী পদে থেকে কেউ নির্বাচনে অংশ নিতে পারেন না। পদত্যাগ বা অবসরের পর তিন বছর পার হতে হয়। এ বিষয়ে আন্না মিনজ দাবি করেন, তিনি ইতোমধ্যে পদত্যাগ করেছেন এবং তাঁর পদটি নির্বাহী নয়, বরং বেতনভুক্ত চাকরি।

তবে ব্র্যাক ইন্টারন্যাশনালের ওয়েবসাইটে সম্প্রতি পর্যন্ত ‘লিডারশিপ টিমে’ তাঁর নাম থাকায় প্রশ্ন উঠেছে। মনোনয়নপত্র জমার আগে তিনি পদত্যাগ করেছেন কিনা, তা স্পষ্ট নয়। হলফনামায়ও তিনি এ পদে থাকার তথ্য উল্লেখ করেননি।

রিটার্নিং কর্মকর্তা মঈন উদ্দীন খান জানান, কাগজপত্র দেখে এ বিষয়ে নিশ্চিত হতে হবে। এদিকে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. শরীফ ভূঁইয়া বলেন, কোনো পদ নির্বাহী কিনা তা দায়িত্বের ধরন অনুযায়ী নির্ধারণ করতে হবে।

বিষয়টি নিয়ে নির্বাচন ও আইনি মহলে আলোচনা চলছে। সূত্র: সমকাল

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box