শনিবার, ৭ নভেম্বর ২০২৬

যৌতুকের জন্য ৭ বছর ধরে নির্যাতন, এবার চুল কেটে দিলেন স্বামী ও শাশুড়ি!

বিশেষ প্রতিবেদন:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় যৌতুকের দাবিতে দীর্ঘ সাত বছর ধরে নির্যাতনের শিকার এক গৃহবধূর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী দ্বিন ইসলাম দিনু পলাতক রয়েছেন এবং তাকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।মঙ্গলবার (৫ মে) সকালে উপজেলার উত্তর ইউনিয়নের রামধননগর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মীম আক্তার স্থানীয় জহিরুল ইসলামের মেয়ে এবং একই এলাকার দ্বিন ইসলাম দিনুর স্ত্রী।পরিবারের অভিযোগ, বিয়ের পর থেকেই মীম আক্তারের ওপর যৌতুকের জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। সম্প্রতি ব্যবসার অজুহাতে ৫ লাখ টাকা দাবি করে স্বামী ও তার পরিবার। নির্ধারিত সময়ের মধ্যে টাকা দিতে না পারায় তাকে নিয়মিত মারধর করা হতো।ভুক্তভোগীর ভাই জেহাদ ইসলাম জানান, ঘটনার দিন সকালে নির্যাতনের একপর্যায়ে স্বামী ও শাশুড়ির সহায়তায় মীম আক্তারের মাথার চুল কেটে দেওয়া হয়। এতে তিনি গুরুতর আহত হন।মীম আক্তার বলেন, ‘টাকা আনতে না পারায় আমাকে মারধর করা হয়। ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। পরে আমার চুল কেটে দেওয়া হয়।’আহত অবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।ঘটনার পর থেকেই অভিযুক্ত স্বামী আত্মগোপনে রয়েছেন। তার মোবাইল ফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, ঘটনাটি জানার পরপরই পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
ট্যাগ:Janomukti Barta

মন্তব্য করুন

Facebook Comments Box