ঢাকায় ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ–এর সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিককে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।বুধবার (২০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ রায় ঘোষণা করেন। মামলার রায় ঘোষণার সময় বিদিশা আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে বলে জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী হেমায়েত উদ্দিন খান হিরণ।মামলার সূত্রে জানা যায়, রাজধানীর বারিধারা এলাকার প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রিকে কেন্দ্র করে প্রতারণার অভিযোগ ওঠে বিদিশা সিদ্দিকের বিরুদ্ধে। এ ঘটনায় ২০০৮ সালে গুলশান থানায় মামলা দায়ের করেন ব্যবসায়ী মোশাররফ হোসেন সিকদার।দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ মামলার রায় ঘোষণা করলেন।





মন্তব্য করুন