
স্টাফ রিপোর্টার: নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান বলেছেন, নৌপথে চাঁদপুরের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। পন্টুন আধুনিকায়ন, ড্রেজিং এবং অবকাঠামো উন্নয়নের মাধ্যমে নৌপথকে আরও কার্যকর করা হবে।
রবিবার সকালে চাঁদপুর লঞ্চ টার্মিনাল পরিদর্শনকালে তিনি বলেন, ঈদযাত্রায় যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করেছে। বিভিন্ন ঘাটে নজরদারি বাড়ানো হয়েছে এবং বিদ্যমান সমস্যাগুলো সমাধানে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
প্রতিমন্ত্রী জানান, চাঁদপুর আধুনিক নৌটার্মিনালের কিছু কাজ সম্পন্ন হলেও ঠিকাদারের কারণে অবশিষ্ট কাজ বন্ধ রয়েছে। নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত বাকি কাজ শেষ করা হবে। এছাড়া কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত টার্মিনালের বিভিন্ন স্থাপনা দ্রুত মেরামতের নির্দেশ দেন তিনি।
বন্ধ হয়ে যাওয়া স্টিমার সার্ভিস পুনরায় চালুর বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানান প্রতিমন্ত্রী। তবে শতবর্ষী স্টিমার মেরামত করে কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে কি না, সে বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন।
এসময় উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান রিয়ার এডমিরাল আরিফ আহমেদ মোস্তফা, চাঁদপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিমুল্লাহ সেলিম, বিআইডব্লিউটিএ’র (সদস্য প্রকৌশল) রকিবুল ইসলাম, পরিচালক (নিরীক্ষা) গোলাম ফারুক চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আতিকুল ইসলাম, চাঁদপুর বন্দর কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী, উপপরিচালক (ট্রাফিক) বাবুলাল বৈদ্য প্রমুখ।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত