
মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় বলাৎকারের প্রস্তাবে রাজি না হওয়ায় এক মাদ্রাসাছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে এক মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই শিক্ষার্থীকে প্রথমে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টার দিকে উপজেলার সোনারং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।অভিযুক্ত শিক্ষক হাফেজ লোকমান হোসেন (৩০) ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চর শশীভূষণ এলাকার ইসলাম আলীর ছেলে বলে জানা গেছে।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী শিক্ষার্থীকে নিজের কক্ষে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। শিক্ষার্থী এতে অস্বীকৃতি জানালে তার ওপর হামলা চালানো হয়। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার গলায় আঘাত করা হলে সে চিৎকার শুরু করে। পরে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্ত শিক্ষক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।স্থানীয়রা দ্রুত আহত শিক্ষার্থীকে উদ্ধার করে টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, অভিযুক্ত শিক্ষক এর আগেও একাধিকবার শিক্ষার্থীকে যৌন নির্যাতন করেছিলেন। সর্বশেষ ঘটনায় বলাৎকারে রাজি না হওয়ায় হত্যাচেষ্টার শিকার হয় সে।এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহমেদ বলেন, অভিযুক্ত শিক্ষক বর্তমানে পলাতক রয়েছেন। তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে এবং ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত