শনিবার, ৭ নভেম্বর ২০২৬

আমরা কপি গ্লাস বিক্রি করি’—মালিকের স্বীকারোক্তির পর প্রশ্নের মুখে নিউ অলিম্পিয়া অটো কর্পোরেশন

ঢাকা প্রতিনিধি:

রাজধানীর বাংলা মোটরে অবস্থিত নিউ অলিম্পিয়া অটো কর্পোরেশনকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রতিষ্ঠানটির মালিকপক্ষের সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজেই স্বীকার করেন যে তাদের প্রতিষ্ঠানে ‘কপি গ্লাস’ বিক্রি করা হয়।অভিযোগ রয়েছে, বিভিন্ন গাড়ির ড্রাইভার ও মালিকদের কাছে দীর্ঘদিন ধরে উন্নতমানের বা ‘১ নম্বর’ গ্লাসের কথা বলে পণ্য বিক্রি করা হয়েছে। তবে মালিকপক্ষের এমন স্বীকারোক্তির পর ক্রেতাদের মধ্যে প্রশ্ন উঠেছে—যদি বিক্রিত পণ্য কপি গ্লাস হয়ে থাকে, তাহলে ক্রেতাদের কাছে তা কী পরিচয়ে বিক্রি করা হয়েছে?ভুক্তভোগীদের দাবি, গাড়ির গ্লাসের প্রকৃত মান সম্পর্কে সাধারণ ক্রেতাদের ধারণা সীমিত হওয়ায় তারা বিক্রেতার তথ্যের ওপর নির্ভর করতে বাধ্য হন। ফলে পণ্যের প্রকৃত পরিচয় ও মান সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি।এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box