রাজধানীর আদাবর এলাকায় ছিনতাইকারীদের একটি আস্তানায় অভিযান চালাতে গিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম এবং উপপরিদর্শক (এসআই) তরুণ গুরুতর আহত হয়েছেন।মঙ্গলবার (১৬ জুন) দুপুরে আদাবরের ডেল্টা গার্মেন্টসের পেছনের একটি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে একটি দোকানে চাপাতি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনার পর সংঘবদ্ধ একটি চক্রের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়।গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালালে ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ চাপাতির কোপে আহত হন।পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এতে এক ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধসহ মোট চারজনকে আটক করে পুলিশ।ঘটনার পর পুরো এলাকা ঘিরে ফেলে অভিযান চালানো হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখনো ওই এলাকায় তল্লাশি ও অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।আদাবর থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম বলেন, “অপরাধীদের ধরতে অভিযান চলছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।”





মন্তব্য করুন