শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সিরাজগঞ্জে দায়িত্ব পালনকালে ট্রাকচা”পায় ট্রাফিক পুলিশের মৃ”ত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে দায়িত্ব পালনরত অবস্থায় ট্রাকচাপায় ট্রাফিক পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এটিএসআই) নুরুল ইসলাম নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ জুন) বিকেল পৌনে ৪টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।পুলিশ জানায়, যমুনা সেতুর পশ্চিম পাড় এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছিলেন এটিএসআই নুরুল ইসলাম। এ সময় ঢাকা অভিমুখী একটি ট্রাক দ্রুতগতিতে এসে অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করে। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ট্রাকটি রং সাইড ব্যবহার করে ঝুঁকিপূর্ণভাবে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নুরুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।দুর্ঘটনায় ট্রাকচালক মো. তরিবুর রহমান গুরুতর আহত হন। তিনি পঞ্চগড় সদর উপজেলার মৃত সিরাজ উদ্দিনের ছেলে। স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।ঘটনার পর পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করে এবং ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করে।সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মোফাকখারুল ইসলাম বলেন, “এটিএসআই নুরুল ইসলাম অত্যন্ত দায়িত্বশীল, সৎ ও কর্মঠ কর্মকর্তা ছিলেন। দীর্ঘদিন ধরে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্ব পালনরত অবস্থায় তার মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম বলেন, “দুর্ঘটনায় ট্রাকচালকও গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাকটি জব্দ করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ট্রাফিক পুলিশ সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহকর্মীরা জানান, নুরুল ইসলাম দায়িত্ব পালনে অত্যন্ত আন্তরিক ছিলেন এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করতেন।স্থানীয় সচেতন মহল বলছে, যমুনা সেতুর পশ্চিম সংযোগ সড়কে প্রায়ই বেপরোয়া গতি, রং সাইড ব্যবহার এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিংয়ের ঘটনা ঘটে। তারা সড়কে শৃঙ্খলা নিশ্চিত করতে কঠোর নজরদারি ও আইন প্রয়োগের দাবি জানিয়েছেন। একই সঙ্গে নিহত পুলিশ কর্মকর্তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box