শনিবার, ৭ নভেম্বর ২০২৬

খোবাইব হত্যা মামলা: সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক:

জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত খোবাইব হত্যা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।রোববার (২১ জুন) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৭ এর ভারপ্রাপ্ত বিচারক মো. সাদেকীন হাবিব বাপ্পি এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন খায়রুল হকের আইনজীবী অ্যাডভোকেট মোনায়েম নবী শাহীন।মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেন ২০ বছর বয়সী তরুণ খোবাইব। অভিযোগে বলা হয়, যাত্রাবাড়ী ওভারব্রিজের নিচে আন্দোলনরত ছাত্র-জনতার ওপর হামলা ও গুলিবর্ষণের ঘটনায় তিনি নিহত হন। এ ঘটনায় নিহতের ভাই জোবায়ের আহম্মেদ গত বছরের ১৬ নভেম্বর যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, ওবায়দুল কাদেরসহ মোট ৮০ জনকে আসামি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, আসামিদের নির্দেশ ও মদদে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালায়, যার ফলে খোবাইব গুলিবিদ্ধ হয়ে নিহত হন।এর আগে, গত ১৭ মে হাইকোর্ট সুনির্দিষ্ট মামলা ছাড়া সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তার না দেখাতে এবং তাকে হয়রানি না করার নির্দেশ দেন। তবে পৃথক কয়েকটি মামলায় জামিন পাওয়ার পর গত ৩০ মার্চ যাত্রাবাড়ী ও আদাবর থানার দুটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।পরবর্তীতে দফায় দফায় গ্রেপ্তার দেখানোর বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৩ মে হাইকোর্টে রিট আবেদন করেন তার ছেলে আইনজীবী আশিক উল হক।উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে বিভিন্ন মামলায় তিনি কারাগারে রয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box