
স্টাফ রিপোর্টার:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা মোকাবিলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দেশের ছয় জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কোনো অবনতি হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার সবসময় সতর্ক ও তৎপর রয়েছে।তিনি বলেন, অতীতের তুলনায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ আয়োজন করা তাদের সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার। এর মাধ্যমে গণতন্ত্র আরও বিকশিত হয়।সালাহউদ্দিন আহমদ বলেন, প্রয়োজন অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করা হয়। সাম্প্রতিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতামূলক বা বিশৃঙ্খল কার্যক্রম প্রতিরোধে সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এর আগে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় সেনা মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সশস্ত্র বাহিনী বিভাগে চিঠি পাঠানো হয়। মন্ত্রণালয়ের রাজনৈতিক শাখা-২ থেকে এ সংক্রান্ত চিঠি সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের কাছে প্রেরণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা অব্যাহত থাকবে।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত