শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সীমান্ত নিরাপত্তায় সীমান্তবাসীকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব নাসীরুদ্দীন পাটওয়ারীর

নিজস্ব প্রতিবেদক:

সীমান্ত নিরাপত্তা জোরদারে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাব দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।বুধবার (২৪ জুন) রাজধানীর তোপখানা রোডে অনুষ্ঠিত ‘সীমান্ত হত্যা, পুশইন ও বাংলাদেশ-ভারত সম্পর্কের বর্তমান বাস্তবতা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ প্রস্তাব দেন।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দেশের সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তবর্তী জনগণকে প্রশিক্ষিত ও সচেতন করে তোলা প্রয়োজন। এ লক্ষ্যে সীমান্ত এলাকার মানুষকে সামরিক প্রশিক্ষণের আওতায় আনার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।তিনি আরও বলেন, সীমান্ত ইস্যু কোনো একক রাজনৈতিক দলের বিষয় নয়; এটি জাতীয় স্বার্থসংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাই সীমান্ত নিরাপত্তা, সীমান্ত হত্যা এবং পুশইনের মতো বিষয়গুলোতে দল-মত নির্বিশেষে জাতীয় ঐকমত্য গড়ে তোলা প্রয়োজন।গোলটেবিল বৈঠকে সীমান্ত পরিস্থিতি, বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক এবং সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়।এ সময় উপস্থিত ছিলেন এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উমামা ফাতেমাসহ বিভিন্ন রাজনৈতিক দলের তরুণ নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box