শনিবার, ৭ নভেম্বর ২০২৬

টানা ৮ মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

স্টাফ রিপোর্টার:

টানা প্রায় আট মাস বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে রাজারবাগ পুলিশ টেলিকমে সংযুক্ত উপ-মহাপরিদর্শক (ডিআইজি) বিপ্লব বিজয় তালুকদারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।বুধবার (২৪ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী। বৃহস্পতিবার (২৫ জুন) বিষয়টি প্রকাশ করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার গত বছরের ৬ অক্টোবর থেকে কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী এ ধরনের অনুপস্থিতি ‘অসদাচরণ’ এবং ‘পলায়ন’ হিসেবে গণ্য হয়, যা শাস্তিযোগ্য অপরাধ।এ কারণে বিধিমালা অনুযায়ী তিনি যে তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সেই তারিখ থেকেই তাকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।উল্লেখ্য, বিপ্লব বিজয় তালুকদার ২০০১ সালে ২০তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পরে ২০২৩ সালে তিনি ডিআইজি পদে পদোন্নতি লাভ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box