শনিবার, ৭ নভেম্বর ২০২৬

সরকারি দলের দায়িত্বহীন বক্তব্যে দেশে সন্ত্রাসী কার্যক্রম বাড়ছে: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার:

সরকারি দলের দায়িত্বহীন বক্তব্য ও রাজনৈতিক আচরণের কারণে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর একটি হাসপাতালে গাইবান্ধার সাম্প্রতিক সংঘর্ষে গুরুতর আহত ছাত্রশিবির নেতা সালাহউদ্দিনকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। উল্লেখ্য, ওই ঘটনায় গত ২১ জুন ছাত্রশিবিরের নেতা সাইফুল্লাহ বারি নিহত হন।ডা. শফিকুর রহমান বলেন, বিএনপি ফ্যাসিবাদী রাজনীতির পথে এগোচ্ছে। তিনি দাবি করেন, জামায়াতের নমনীয়তাকে দুর্বলতা হিসেবে দেখলে সরকার বড় ধরনের ভুল করবে। তাঁর ভাষ্য অনুযায়ী, নির্বাচনে অনিয়ম ও ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগ থাকা সত্ত্বেও বৃহত্তর সংঘাত ও গৃহযুদ্ধ এড়াতে জামায়াত ফলাফল মেনে নিয়েছে।তিনি আরও বলেন, দেশে সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও ধর্ষণের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত থাকবে এবং এসব অন্যায় নির্মূল না হওয়া পর্যন্ত তাদের রাজনৈতিক লড়াই চলবে।এ সময় উপস্থিত ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান। তিনি বলেন, বিচার প্রক্রিয়ায় অযথা বিলম্ব হলে এর দায় সরকারকেই বহন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box