শনিবার, ৭ নভেম্বর ২০২৬

এনসিপির যুব শক্তির নেতা সেঁজুতি হোসাইনের বিএনপিতে যোগদান”

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন যুব শক্তির ঢাকা জেলা উত্তর শাখার আহ্বায়ক সেঁজুতি হোসাইন বিএনপিতে যোগ দিয়েছেন। শুক্রবার (২৬ জুন) সাভারের ব্যাংক কলোনী এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক নেতাকর্মীকে সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন।অনুষ্ঠানে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর হাতে ফুলের তোড়া তুলে দিয়ে বিএনপির প্রতি আনুগত্য প্রকাশ করেন সেঁজুতি হোসাইন। পরে উপস্থিত নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দলে স্বাগত জানান।যোগদান শেষে সেঁজুতি হোসাইন বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় বিএনপির হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই তিনি এ দলে যোগ দিয়েছেন। দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থা রেখে সংগঠনকে সুসংগঠিত করতে নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেন, বিএনপি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল। যারা গণতন্ত্র, ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হতে চান, তাদের সবাইকে দল স্বাগত জানায়। তিনি বলেন, জুলাই আন্দোলনের কর্মীসহ বিভিন্ন রাজনৈতিক মতাদর্শ থেকে আগত গণতন্ত্রকামী মানুষ বিএনপিতে যোগ দিলে দল আরও শক্তিশালী হবে।এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মইন উদ্দিন বিপ্লব, সাভার পৌর বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদীসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।অনুষ্ঠান শেষে নবাগত নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box