
স্টাফ রিপোর্টার :
রাজধানীর গুলশান এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।ডিবি সূত্র জানায়, শনিবার রাত প্রায় ৮টার দিকে গুলশানের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। নূর মোহাম্মদ জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।পুলিশের তথ্য অনুযায়ী, জামালপুরে দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। এছাড়া গত ১৮ জুন রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় মিছিল ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা আরেকটি মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ ও গণমাধ্যম) নিয়াজ মেহেদী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নূর মোহাম্মদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত