স্টাফ রিপোর্টার :
আজজুলাই বিপ্লব চলাকালে রাজধানীর রামপুরায় নির্মাণাধীন ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি এবং মায়া ইসলাম ও মো. নাদিমকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ (রোববার) ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় দেবেন। বিচারিক প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহিতুল হক এনাম চৌধুরী।মামলায় আসামি করা হয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মশিউর রহমান, সাবেক এসআই তারিকুল ইসলাম ভূঁইয়া এবং সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকারকে। তাদের মধ্যে চঞ্চল চন্দ্র সরকার কারাগারে থাকলেও বাকি চারজন পলাতক রয়েছেন।চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়েছে। তিনি বলেন, ভুক্তভোগী জীবন বাঁচাতে ভবনের কার্নিশে ঝুলে থাকলেও তাকে গুলি করা হয়, যা ছিল নির্মম ও অমানবিক। তাই অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির আবেদন জানিয়েছে প্রসিকিউশন।এ মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ১৩ জন সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে গত ১৫ জুন ট্রাইব্যুনাল ২৮ জুন রায় ঘোষণার দিন নির্ধারণ করেন।আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামীম জানিয়েছেন, পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এটি পঞ্চম রায় এবং রায়ের কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) সরাসরি সম্প্রচার করা হবে।





মন্তব্য করুন