
স্টাফ রিপোর্টার:
জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগ এনে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, মাহিয়া মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম।সংগঠনটির তিন নেতা গত শুক্রবার (৩ জুলাই) সকালে থানায় অভিযোগটি জমা দেন। বিষয়টি শনিবার জানা গেছে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযোগটি সাইবার-সংক্রান্ত হওয়ায় অধিকতর তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগে পাঠানো হয়েছে।লিখিত অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনে নিহত ও আহত ব্যক্তিদের স্মৃতি এবং আন্দোলনের বিভিন্ন স্মারককে অবমাননা করে বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে।এ ঘটনায় তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত