শনিবার, ৭ নভেম্বর ২০২৬

৩ সন্তান রেখে ইমামের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ, থানায় মামলা

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর চাটখিলে তিন সন্তানকে বাবার বাড়িতে রেখে এক মসজিদের ইমামের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে এক প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে। এ ঘটনায় নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যাওয়ার অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ করেছেন ওই নারীর মা।পুলিশ জানায়, উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের উত্তর নারায়ণপুর গ্রামে গত ২৭ জুন এ ঘটনা ঘটে। অভিযোগ পাওয়ার বিষয়টি বৃহস্পতিবার (২ জুলাই) রাতে নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ।অভিযোগে বলা হয়েছে, প্রবাসে থাকা স্বামীর অনুপস্থিতিতে নিশাত আক্তার তিন সন্তানকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করছিলেন। এ সময় চাটখিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পাশের একটি পাঞ্জেগানা মসজিদের ইমাম মো. রিয়াজ হোসেনের সঙ্গে তার পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।পরিবারের দাবি, গত ২৭ জুন দুপুরে নিশাত আক্তার তিন সন্তানকে বাবার বাড়িতে রেখে ইমাম রিয়াজ হোসেনের সঙ্গে চলে যান। যাওয়ার সময় তিনি ঘরে থাকা নগদ ৯ লাখ ১০ হাজার টাকা এবং ছয়টি স্বর্ণের আংটি, পাঁচটি চেইন, দুটি ব্রেসলেট, ১৪ জোড়া কানের দুলসহ বিপুল পরিমাণ স্বর্ণালংকার নিয়ে গেছেন বলেও অভিযোগ করা হয়েছে।ঘটনার পর পরিবারের সদস্যরা ঘর তল্লাশি করে নিশাত আক্তার ও রিয়াজ হোসেনের নামে একটি যৌথ হলফনামা পান। সেখানে উল্লেখ রয়েছে, তারা গত ৪ মে নতুন কাবিননামার মাধ্যমে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন।এ ঘটনায় নিশাত আক্তার, মো. রিয়াজ হোসেন এবং তার বাবা-মাসহ চারজনকে আসামি করে চাটখিল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অভিযুক্তদের অবস্থান শনাক্তের চেষ্টা চলছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
ট্যাগ:Janomukti Barta

মন্তব্য করুন

Facebook Comments Box