
খেলা ডেস্ক: বিশ্বকাপ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও ছড়িয়ে পড়েছে জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ দ্য সিম্পসনসের কথিত এক ‘ভবিষ্যদ্বাণী’। ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, নকআউট পর্বে ব্রাজিল ২-১ গোলে নরওয়েকে হারাবে।
তবে এই দাবির সত্যতা নিয়ে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই। দ্য সিম্পসনসের এমন কোনো আনুষ্ঠানিক পর্ব বা দৃশ্যের অস্তিত্ব পাওয়া যায়নি, যেখানে ব্রাজিল বনাম নরওয়ে ম্যাচের এই নির্দিষ্ট ফল দেখানো হয়েছে। অতীতে বিভিন্ন বড় ক্রীড়া আসরকে ঘিরেও এ ধরনের ভুয়া ‘সিম্পসন প্রেডিকশন’ সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে।
অন্যদিকে, বিভিন্ন ক্রীড়া বিশ্লেষণ ও বেটিং প্রিভিউতে ব্রাজিলকে সামান্য এগিয়ে রাখা হয়েছে। কয়েকটি বিশ্লেষণে সম্ভাব্য স্কোরলাইন হিসেবে ব্রাজিলের ২-১ ব্যবধানে জয়ের পূর্বাভাসও দেওয়া হয়েছে।
এখন দেখার বিষয়, মাঠের লড়াইয়ে সত্যিই কি ২-১ ব্যবধানে জয় তুলে নিতে পারে ব্রাজিল, নাকি চমক দেখাবে নরওয়ে।
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত