শনিবার, ৭ নভেম্বর ২০২৬

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ

শহিদুল ইসলাম(রাঙ্গামাটি): দুর্গম পার্বত্য অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় রাঙ্গামাটির নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প”-এর আওতায় নানিয়ারচর সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, বিনামূল্যে ঔষধ বিতরণ এবং চক্ষু পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ জুলাই ২০২৬ (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে রাঙ্গামাটি সিএমএইচ-এর মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মোহসেনা নাজবিন শিপা, নানিয়ারচর সেনা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মাকসুদুল হাসান এবং তাঁদের মেডিক্যাল টিম স্থানীয় জনগণের মাঝে চিকিৎসাসেবা প্রদান করেন।

মেডিক্যাল ক্যাম্পে মোট ৯২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়। একই সঙ্গে নানিয়ারচর সেনা জোনের তত্ত্বাবধানে লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতাল, চট্টগ্রাম বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করে। এ কার্যক্রমের আওতায় দুর্গম পার্বত্য অঞ্চলের ১২৯ জন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ বিশেষায়িত চক্ষু চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পান।

সব মিলিয়ে ২২১ জন ব্যক্তি বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, প্রয়োজনীয় ঔষধ এবং চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পিএসসি। তিনি সেবাগ্রহীতাদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি বলেন, “দুর্গম পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ সেনাবাহিনী এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যহত থাকবে।

Facebook Comments Box
ট্যাগ:Janomukti Barta

মন্তব্য করুন

Facebook Comments Box