শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ছাত্রীকে শাসন করায় শিক্ষিকাকে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক: চুয়াডাঙ্গা শহরের ফার্মপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাবেরী করিমকে অফিসকক্ষে ঢুকে চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে এক অভিভাবকের বিরুদ্ধে।

বুধবার (৮ জুলাই) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শিক্ষক মহলে ক্ষোভের সৃষ্টি হয়।

বিদ্যালয় সূত্রে জানা যায়, তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে শাসন করে চড় দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার বাবা সামসউর রহমান শুভ বিদ্যালয়ে এসে প্রধান শিক্ষিকাকে মারধর করেন। পরে উপস্থিত ব্যক্তিরা তাকে সরিয়ে দেন।

এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

প্রধান শিক্ষিকা কাবেরী করিম জানান, শিক্ষার্থীদের প্রয়োজন হলে শাসন করতেই হয়।

তবে এ ঘটনায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং আবারও হামলার আশঙ্কা করছেন।
চুয়াডাঙ্গা সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box