শনিবার, ৭ নভেম্বর ২০২৬

যানজট নিরসনে সাইনবোর্ডে স্বেচ্ছাসেবক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকার ব্যস্ততম সাইনবোর্ড এলাকায় যানজট নিরসন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সেবামূলক উদ্যোগ নিয়েছে সাইনবোর্ড পরিবহন শ্রমিক-মালিক ঐক্য পরিষদ। সংগঠনটির সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোহাম্মদ খোকন সানির নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।উদ্যোগের অংশ হিসেবে সাইনবোর্ড এলাকায় একদল স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তারা গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে ট্রাফিক ব্যবস্থাপনায় সহায়তা করে যানবাহনের শৃঙ্খলাপূর্ণ চলাচল নিশ্চিত করার পাশাপাশি পথচারীদের নিরাপদে সড়ক পারাপারে সহযোগিতা করছেন।সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, যানজট কমিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনাই এ উদ্যোগের মূল লক্ষ্য। স্থানীয় ব্যবসায়ী, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি ও পথচারীরা এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন।স্থানীয়দের আশা, সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতায় এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকলে সাইনবোর্ড এলাকায় যানজট উল্লেখযোগ্যভাবে কমবে এবং সাধারণ মানুষের চলাচল আরও স্বস্তিদায়ক হবে।এই নিউজটিকে ভিন্নভাবে সাজিয়ে দাও যা পত্রিকায় প্রকাশ করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box