শনিবার, ৭ নভেম্বর ২০২৬

শেখ হাসিনাকে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক:

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া রায় কার্যকর করতে হবে। এ জন্য সরকারকে প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।শুক্রবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন।তিনি বলেন, সম্প্রতি শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা দেখা গেছে। এ প্রসঙ্গে তার বক্তব্য, দীর্ঘ ১৬ বছরের শাসনামলে দেশের যে ক্ষতি হয়েছে, তার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের রায় বাস্তবায়ন করা উচিত।অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়টি সম্পূর্ণ সরকারের দায়িত্ব। কীভাবে, কখন এবং কোন প্রক্রিয়ায় তাকে ফিরিয়ে আনা হবে, সে বিষয়ে বাংলাদেশ সরকারকে কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিতে হবে।তিনি আরও বলেন, শেখ হাসিনার দেশে ফেরা কিংবা বিচার প্রক্রিয়ার অগ্রগতি অনেকটাই ঢাকা ও দিল্লির পারস্পরিক কূটনৈতিক সমঝোতার ওপর নির্ভর করবে। তার মতে, আওয়ামী লীগ বর্তমানে কার্যকর রাজনৈতিক দল হিসেবে নেই বলেও মন্তব্য করেন তিনি।জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষ যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষায় তারা ঐক্যবদ্ধ রয়েছে। শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা তৈরির কোনো চেষ্টা হলে তা দেশের জন্য ক্ষতিকর হবে বলেও তিনি মন্তব্য করেন।আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে তিনি বলেন, দলগতভাবে বিচার করার বিষয়টিও সরকার বিবেচনা করছে বলে জানা গেছে। তার দাবি, আদালতের দেওয়া রায় বাস্তবায়নের মাধ্যমে বিচার প্রক্রিয়া সম্পন্ন করা উচিত।অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত উদ্যোক্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং অতিথিরা অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box