শনিবার, ৭ নভেম্বর ২০২৬

পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই, যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড: প্রধানমন্ত্রী

পদোন্নতিতে রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই, যোগ্যতাই হবে একমাত্র মানদণ্ড: প্রধানমন্ত্রী

সরকারি পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের ব্যক্তিগত বা রাজনৈতিক প্রভাবের সুযোগ নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, পদোন্নতি একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়া, যেখানে কর্মকর্তাদের যোগ্যতা, সততা, নেতৃত্বগুণ ও কর্মদক্ষতাকেই সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

রোববার (২৬ জুলাই) সকালে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একজন কর্মকর্তার পদোন্নতি নির্ধারণে তার পেশাগত দক্ষতা, নেতৃত্বের সক্ষমতা, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং সার্বিক কর্মদক্ষতা বিবেচনায় নেওয়া উচিত। এ ক্ষেত্রে ব্যক্তিগত সম্পর্ক বা রাজনৈতিক পরিচয় কোনোভাবেই প্রভাব ফেলতে পারে না।

তিনি আরও বলেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নয়, অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা বজায় রাখা, জাতীয় স্থিতিশীলতা নিশ্চিত করা এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

সেনাবাহিনীর এই অবদানের প্রশংসা করে প্রধানমন্ত্রী সেনাপ্রধান থেকে শুরু করে বাহিনীর সব সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানান।

এর আগে সেনাবাহিনী সদর দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। অনুষ্ঠানে সেনাপ্রধান প্রধানমন্ত্রীর ব্যস্ত সময়সূচির মধ্যেও পদোন্নতি পর্ষদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আশা প্রকাশ করেন, স্বচ্ছ, নিরপেক্ষ ও যোগ্যতাভিত্তিক পদোন্নতি প্রক্রিয়া সেনাবাহিনীর পেশাদারিত্ব ও দক্ষতা আরও শক্তিশালী করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box