শনিবার, ৭ নভেম্বর ২০২৬

বিশ্বকাপে ভুল সংবাদ দিয়ে শীর্ষ ৩-এ যেসব গণমাধ্যম

বিশ্বকাপে ভুল সংবাদ দিয়ে শীর্ষ ৩-এ যেসব গণমাধ্যম

ফুটবল বিশ্বকাপে মাঠে লড়েছেন লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোরা। একজন আরেকজনকে ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে মেতেছিলেন তারা।

তাদের সংবাদ পাঠকদের কাছে পৌঁছে দিতে মাঠের বাইরে লড়ছিল গণমাধ্যমরা।
কে সবার আগে পাঠকের কাছে তথ্য পৌঁছে দিতে পারে এমন লড়াইয়ে। সেই লড়াইয়ে নামতে গিয়ে খেলোয়াড়দের মতোই মাঝে মাঝে ‘ভুল পাস’ (ভুল সংবাদ) দিয়েছে কিছু গণমাধ্যম। রিউমর স্ক্যানারের এক পরিসংখ্যানে সংবাদ প্রকাশের সেই ভুলের সংখ্যা ধরা পড়েছে।

৬ ভুল সংবাদ প্রকাশ করে সবার শীর্ষে মাছরাঙা টেলিভিশন। ৫ ভুলে দ্বিতীয় স্থানে কালবেলা। তিনে আছে ইত্তেফাক, সময়ের আলোসহ ৫টি গণমাধ্যম। এদের ভুলের সংখ্যা ৪টি।

গত ১১ জুন শুরু হয়ে বিশ্বকাপ শেষ হয়েছে ১৯ জুলাই। প্রথমবারের মতো তিন দেশে ৪৮ দলের বিশ্বকাপ হয়। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে চ্যাম্পিয়ন স্পেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box