
অনিয়ম, ঘুষ, লাইসেন্স ভাড়া ও রাজস্ব ফাঁকির অভিযোগে দেশের মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে। অভিযোগ রয়েছে, প্রায় ৬ হাজার নিবন্ধিত কাজি বছরে প্রায় ১ হাজার ৪৪০ কোটি টাকা ফি ও কমিশন আদায় করলেও এর সামান্য অংশও সরকারি কোষাগারে জমা হয় না।
সংশ্লিষ্টদের দাবি, রাজনৈতিক প্রভাব ও মোটা অঙ্কের ঘুষ ছাড়া কাজির লাইসেন্স পাওয়া কঠিন। অনেক কাজি আবার ভুয়া প্রতিনিধি নিয়োগ ও একটি নিবন্ধন নম্বর ব্যবহার করে একাধিক ব্যক্তি দিয়ে কার্যক্রম পরিচালনা করছেন। ফলে সরকার বিপুল রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
আইন মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন অনিয়মের অভিযোগে প্রায় ৫০০ কাজির কার্যক্রম স্থগিত রয়েছে। সরকার এ খাতে স্বচ্ছতা আনতে পর্যায়ক্রমে ডিজিটাল নিবন্ধন ও মনিটরিং ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে।
অন্যদিকে মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির দাবি, নিয়ম মেনেই সরকারের নামে কমিশন আদায় ও রাজস্ব জমা দেওয়া হয়। তবে কিছু ভুয়া কাজির কারণে পুরো পেশা বিতর্কিত হচ্ছে।





মন্তব্য করুন