শনিবার, ৭ নভেম্বর ২০২৬

এসএসসিতে শতভাগ ফেল, ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে

এসএসসিতে শতভাগ ফেল, ৩১২ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হচ্ছে

এবারের এসএসসি পরীক্ষায় ৩১২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে শিক্ষা বোর্ড।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, এসব প্রতিষ্ঠানের কাছে ফলাফল খারাপ হওয়ার কারণ জানতে চাওয়া হবে। সন্তোষজনক জবাব না পাওয়া গেলে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, শতভাগ শিক্ষার্থী অকৃতকার্য এসব প্রতিষ্ঠান থেকে ১৫ জনের কম শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। শতাধিক প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র পাঁচ থেকে সাতজন।

এছাড়া কয়েকটি প্রতিষ্ঠানে পরীক্ষার্থী ছিল মাত্র একজন। শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের প্রায় ৭২ শতাংশই মাদরাসা।

আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সমন্বয়ক অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, প্রতিষ্ঠানের অবহেলা কিংবা নিজেদের কোনো সমস্যার কারণে এমন ফলাফল হয়ে থাকলে অবশ্যই তাদের জবাবদিহির আওতায় আনা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box