
অনলাইন ডেস্ক: মঙ্গলবার রাতে টাঙ্গাইল শহরের রূপবানী সিনেমা হলের সামনে পুলিশ ৩১ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস আটক করেছে। এ ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শহরের মেইন রোডের রূপবানী সিনেমা হলের সামনে ট্রাফিক বিভাগ আকস্মিক চেকপোস্ট বসায়। টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী বাসসকে জানান, ট্রাফিক ইন্সপেক্টর মো. হারুন অর রশিদের নির্দেশনায় চেকপোস্ট বসানো হয়েছিল।
পুলিশ জানায়, একটি মাইক্রোবাসকে থামার সংকেত দেওয়া হলে সেটি না থেমে দ্রুত চলে যাওয়ার চেষ্টা করে। পরে ট্রাফিক সদস্যরা গাড়িটির পিছু নিয়ে সেটি আটক করেন।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গাড়িটি চলন্ত অবস্থায় রেখেই চালক ও অন্যরা পালিয়ে যায়। পরে মাইক্রোবাসটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে টাঙ্গাইল পুরাতন সদর থানার ট্রাফিক অফিসে রাখা হয়। সেখানে তল্লাশি করে ৩১ কেজি গাঁজা পাওয়া যায়।
সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)
সম্পাদক: মোঃ আহছানউল্যা হাসান, নির্বাহী সম্পাদক: মুরাদ হোসেন, বার্তা সম্পাদক: রাসেল গাজী, মোবাইল: 01911110129
বার্তা ও বাণিজ্যিক কার্যালয: ২১, নাছিম চেম্বার, ৩য় তলা, দিলকুশা, মতিঝিল, ঢাকা।
© ২০২৫ জনমুক্তি বার্তা কর্তৃক সর্বস্বত্ব ® সংরক্ষিত