শনিবার, ৭ নভেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ৮ অক্টোবর প্রতীক বরাদ্দ এবং ২৯ অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময়

অনলাইন ডেস্ক: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে আজ বুধবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। নির্বাচন কমিশনের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

ইসির তফসিল অনুযায়ী, আগামীকাল ৮ অক্টোবর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ২৯ সেপ্টেম্বর জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বৈধ মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়। এতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ওবায়দুল্লাহ মাসুদ ও মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দেলওয়ার হোসেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আবদুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুকের নাম রয়েছে।

ইসির কর্মকর্তারা জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো আপিল দায়ের না হওয়ায় ছয়জন প্রার্থীই বহাল আছেন।

ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে ভোটার ছিলেন ৫ লাখ ৭ হাজার ২০৩ জন। নতুন ভোটার যুক্ত হওয়ায় বর্তমানে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৫২৫ জনে দাঁড়িয়েছে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। বর্তমানে তিনি দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।

সূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)

Facebook Comments Box

মন্তব্য করুন

Facebook Comments Box